× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

স্টাফ রিপোর্টার

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের তিন নাগরিককে ঠেলে (পুশইন) পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

তারা বর্তমানে কাটাঁতারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) ভোরে পৌনে ৫টার দিকে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রামের ওপারে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সদর থানার খরখড়িয়া গ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রাম সীমান্তের ৮৩৩ মেইন পিলারের সাব পিলার ৯ এর মাঝামাঝি স্থান দিয়ে ওপারের ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় তিন নারীকে ভোরে জোরপৃর্বক পুশইনের চেষ্টা চালায়।

এ সময় ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের ধবলসূতি বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফকে সতর্কবার্তা দেন। পরে বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং ওই তিন নাগরিককে নিয়ে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে চলে যায়।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম বিএসএফ কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এতে পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..