× Banner
সর্বশেষ
আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে -ধর্ম উপদেষ্টা আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গণভোটে “হ্যাঁ”র পক্ষে প্রচারে কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই -অধ্যাপক আলী রীয়াজ প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

সীমান্তে দুইজন আসামিসহ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
সীমান্তে দুইজন আসামিসহ মাদক

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দুইজন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালিকবিহীন অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, হিজলী সীমান্ত ও যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো- যশোরের কোতয়ালী থানার হাসিমপুর এলাকার ইসালী গ্রামের মৃত-ইনামুল কবিরের ছেলে সৈকত বিন ইনামুল (৩৩) ও একই এলাকার জোত রহিমপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে জিসান (১৯)।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় গাঁজা, নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন আসামি আটক ও মালিকবিহীন অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃতদের যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও অবৈধ পণ্য জব্দ করাসহ চোরাকারবারী আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..