ভোলায় মালবাহী ট্রলি মটরসাইকেলে সংঘর্ষে এক আরোহী নিহত

ভোলায় মালবাহী ট্রলি মটরসাইকেলে সংঘর্ষে এক আরোহী নিহত

ভোলা প্রতিনিধি॥  ভোলায় ট্রলি মটরসাইকেল সংঘর্ষে নিজাম উদ্দিন মিরন (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার পল্লীবিদ্যূৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান,দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মিরন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরো দু’জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় আটক করা য্ায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।