যশোরে করোনা শনাক্তের হার ৫৩শতাংশ

যশোরে করোনা শনাক্তের হার ৫৩শতাংশ

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে  আরো ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা ও করোন উপসর্গ নিয়ে মারা গেছেন ১০জন। উচ্চ ঝুঁকির কারণে যশোর লকডাউন চলছে। কিন্তু সাধারণ মানুষ নানা অজুহাতে বাহিরে আচ্ছে। লকডাউন সফল করার যশোর পৌর এলাকায় ৮টি টিমে নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করছে। সেইসাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৩৫৮জনের নমুনা পরীক্ষা করে ১৯১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩শতাংশ। আজ মারা গেছেন ১০জন। এদের মধ্যে ৬জন করোনা রোগী এবং অপর ৪জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪২ জন। যশোর সদর হসপিটালের আর এম ও আরিফ আহমেদ বলেন, যশোর জেনারেল হসপিটালের করোনায় যারা মৃত্যু রবণ করছে তারা অধিকাংশ উপজেলা থেকে আসছে।  হসপিটালে শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরা।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায়  আজ থেকে ৭ দিনের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যশোর পৌর এলাকায় ৮টি টিমে নির্বাহী ম্যাজেস্ট্র্রেট কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।