× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক

সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ
থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ জানান, এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন, আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়, সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।

তিনি বলেন, তারা তো অবশ্যই যেতে চাচ্ছে। না হলে মিয়ানমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়। এর আগে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..