× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সীতাককুন্ডে ভূমিধ্বসে মা-ছেলে নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

সীতাকুন্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলায় বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে এক গৃহবধূ ও তাঁর ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন কাজল বেগম (৪৫) ও তাঁর ছেলে বেলাল হোসেন (১০)।

ছলিমপুর উপজেলার চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়বৃষ্টির সময় আজ সকালে কাদামাটির বড় একটি খণ্ড কাজল বেগমের বাড়ির খড়ের চালের ওপর পড়ে। এ সময় ছাদ ধসে পড়লে চাপা পড়ে মারা যান কাজল বেগম ও তাঁর ছেলে বেলাল।

নিহত কাজল বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও দীর্ঘদিন ধরেই তিনি জঙ্গল ছলিমপুর এলাকায় বাস করছিলেন বলে জানান উপজেলা চেয়ারম্যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..