× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
শিশু শিক্ষার্থীকে ধর্ষণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে নিজ বসতবাড়িতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শওকত আলী (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা অনুমান ০৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় ০৮ বছর পূর্বে তার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে ২ ছেলে ও ১ মেয়ে সন্তান নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন। পাশের বাড়ির বাসিন্দা হিসেবে শওকত আলী প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করত।

ঘটনার দিন সকালে ১২ বছরের শিশুকন্যাকে বাড়িতে রেখে তার মা কাজে চলে যান। দিন শেষে সন্ধ্যার পর বাড়িতে ফিরে দেখেন মেয়ে কান্নাকাটি করছে। মেয়েকে কান্নাকাটির কারণ জানতে চাইলে সে জানায়, সন্ধ্যা অনুমান ৭টার দিকে পাশের বাড়ির শওকত আলী বসতঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে চাইলে শওকত মুখে চাপ দিয়ে ধরে এবং বিষয়টি জানাজানি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরে ভিকটিমের মা ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ বাঘা গ্রামের মৃত মনফর আলীর ছেলে শওকত আলীকে আসামি করে গোলাপগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার দিনই পুলিশ অভিযান চালিয়ে আসামি শওকত আলীকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তের দায়িত্বের থাকা পুলিশ কর্মকর্তা রাজীব কুমার রায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তির পর বর্তমানে বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার আসামি শওকত আলীকে জেলহাজতের নির্দেশ দিয়েছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..