× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

দেবব্রত রায় দিপন

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুড়িকাহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ছাত্র আন্দোলনের সংগঠক ছুড়িকাহত

সিলেটে অজ্ঞাত দুর্বৃত্তচক্রের হাতে ছুড়িকাহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সংগঠক তৌফিক ওমর তানভীর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ঘটনাটি ঘটে নগরের আম্বরখানা এলাকার রাজার গলির সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আম্বরখানা এলাকার রাজার গলির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিনিয়র-জুনিয়র বির্তক ও পূর্ব বিরোধের জেরে তানভীর নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসা হবে।


এ ক্যটাগরির আরো খবর..