× Banner
সর্বশেষ
আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

সিলেটে বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ২১৮ জন গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিন সুরমা(সিলেট)প্রতিনিধিঃ সিলেট বিভাগের চার জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ ২১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার এই  বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের সিলেট রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ২৪ ঘণ্টার মধ্যে সিলেট জেলার বিভিন্ন থানায় নিয়মিত মামলার পলাতক আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও হবিগঞ্জ জেলার ৪১জন, মৌলভীবাজারের ৪১জনও সুনামগঞ্জ জেলার ৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, সিলেট পুলিশ রেঞ্জ সূত্রে জানানো হয় এরকম আরো অভিযান নিয়মিত পরিচালনা করা হবে সিলেট বিভাগে।

বুধবার রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..