× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দেবব্রত রায় দিপন, সিলেট

সিলেটে বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই সমাবেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
দেবব্রত রায় দিপন, সিলেট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। মিছিল থামিয়ে দেওয়ার পর ব্যারিকেডের মধ্যেই সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।

বাম জোটের নেতাদের দাবি, ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভে পুলিশ বাধা দেওয়ার প্রতিবাদে তাঁরা সিলেটে মিছিল বের করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি চৌহাট্টায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। কিছুক্ষণ উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত ব্যারিকেডের ভেতরেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ‘সাম্রাজ্যবাদী স্বার্থকে আরও শক্তিশালী’ করবে। তাঁরা বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহŸায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদসহ বাম জোটের সহযোগী সংগঠনের নেতারা।চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। মিছিল থামিয়ে দেওয়ার পর ব্যারিকেডের মধ্যেই সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..