× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে নারীসহ প্রতারনা চক্রের তিন সদস্য আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রতারনা চক্রের তিন সদস্য আটক

সিলেট মহানগরীর আবাসিক হোটেল থেকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত ও প্রতারণা চক্রের ২ নারীসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি জব্ধ করা হয়। আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)। প্রতারনা চক্রের তিন সদস্য আটক

২৩ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইট এলাকার আবাসিক হোটেল রাজরানী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২৪ ডিসেম্বর রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, এই প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ জনগণকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে ২লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..