× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড ও জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
অবৈধভাবে বালু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এবং সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একজনকে কারাদ- ও অপরজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। এসময় পাঁচটি বালুবাহী নৌকা জব্দ করা হয়।
২ অক্টোবর সোমবার সিলেটের জেলা প্রশাসনের নির্দেশে এসব অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন জানায়, সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে চলছে বালু ও পাথর উত্তোলন করছিল একটি চক্র। এতে হুমকিতে পড়েছে ওই এলাকার পরিবেশ। বিনষ্ট হচ্ছিল জীববৈচিত্র্য।

জাফলংয়ে ইসিএ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সোমবার অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় বালুবাহী পাঁচটি নৌকা জব্দ করা হয়। এছাড়া এসব নৌকার মালিকদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন জানান, সোমবার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বালুবাহী পাঁচটি নৌকা আটক করে মামলা দেয়া হয়। এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদ- দেয় ভ্রাম্যমাণ আদালত।

এদিকে অপর অভিযানে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের অন্তর্গত সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু তোলার দায়ে একজনকে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়েছে।

সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জালালাবাদ থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহ স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..