× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি, নগরজীবন স্বাভাবিক

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
ডেকে মাঠে নেই বিএনপি, নগরজীবন স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে সিলেটে সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি-জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সিলেটে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সকাল থেকে যানবাহন চলছে। দিনের শুরুতে সড়ক কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, নগরের বিভিন্ন সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। অফিসগামী লোকজনকে গণপরিবহনে ও ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে ছুটতে দেখা গেছে। তবে অবরোধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত যানবাহন বন্ধ রেখেছে। এরপরেও শিক্ষার্থীরা অবরোধ ডিঙিয়ে নির্ধারিত যানবাহন ছাড়াও গণপরিবহনে স্কুল কলেজে যেতে দেখা গেছে।

এদিকে অবরোধের সমর্থনে ভোরে দক্ষিণসুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্বল্প সময়ের জন্য বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্রদল। এছাড়া দুএক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

অবরোধকারীদের দমাতে ও যেকোনো ধরনের তৎপরতা ঠেকাতে ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কে এবং নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব সদস্যরা রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কোথাও কোনো ধরনের তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..