সিরিয়ায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

সিরিয়ার মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিলে কয়েকশ’ মুসল্লি অংশ নেন। এছাড়া জৈন্তাপুরে মাদ্রাসার ছাত্র হত্যার প্রতিবাদ জানান তারা।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন, প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে এসে শেষ হয়।

মিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, সিরিয়ার বাশার আল আসাদ বাহিনী, দেশটির নিরীহ নারী-শিশু ও সাধারণ জনগণের উপর ২০১৩ সাল থেকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বাশার বাহিনী বিষাক্ত গ্যাস ব্যবহার করছে, নিধনযজ্ঞ চালাচ্ছে। এহেন গণহত্যা জাতিসংঘ; আন্তর্জাতিক সর্বজনীন মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে তা বন্ধ করতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, নগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, নগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।