× Banner
সর্বশেষ
বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক

সিরিয়ায় আত্মঘাতী হামলা

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শনিবার দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে সরকার নিয়ন্ত্রিত সিরিয়ার হোমস শহরের কাছে একটি হাসপাতালের সামনে। আরো বিপুল সংখ্যক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মনিটরিং গ্রুপ এ তথ্য জানিয়েছে।

সরকারি বাহিনী পশ্চিমাঞ্চলের এই শহরটি পুনর্দখলের কয়েকদিনের মধ্যে বড় ধরনের এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। আসাদবিরোধী বিদ্রোহীদের সঙ্গে হোমস শহরের ওয়ায়ের এলাকায় একটি যুদ্ধবিরোধী চুক্তি করেছিল সরকার। ত্রাণ সহায়তা সংস্থাগুলোকেও সেখানে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছিল।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মূলত আল জাহরা শহরের পাশে আলআওয়াইত এলাকার একটি হাসপাতালের খুব কাছে গাড়ি বোমার এ বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন সকালে জানিয়েছে ‘দুটি বড় ধরনের সন্ত্রাসী হামলা’ হয়েছে। বার্তা সংস্থা সানা বলেছে, গাড়িটিতে ১৫০ কেজি বিস্ফোরক দ্রব্য ছিল।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..