× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

সিরিয়াকে নিয়ে আমেরিকাকে কঠোর হুশিয়ারি রাশিয়ার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় আগুন নিয়ে না খেলতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (সোমবার) মস্কোতে ভালদাই ক্লাব কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে ভাঙার ষড়যন্ত্রের বিষয়ে মস্কো উদ্বিগ্ন। মার্কিন আচরণই এই উদ্বেগের উৎস। আমেরিকাসহ কোনো কোনো দেশ সিরিয়া সংকটকে নিজেদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ল্যাভরভ। এ খবর দিয়েছে রেডিও তেহরান।

তিনি বলেন, সিরিয়ার দক্ষিণে আত্তানাফ এলাকায় আমেরিকা যে ‘জোন অব কন্ট্রোল’ গড়ে তুলেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানে অবস্থিত রুকবান শরণার্থী শিবিরটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য সদস্য নিয়োগের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মস্কো মনে করছে। আমেরিকা সেখানে মানবিক তৎপরতা চালাতে বাধা দিচ্ছে বলে ল্যাভরভ জানান।

রাশিয়ার মস্কোতে বিশ্বের প্রায় ৩০টি দেশের পদস্থ কর্মকর্তা ও চিন্তাবিদদের অংশগ্রহণে আজ থেকে এ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও অংশ নিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..