× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলা, কমান্ডার নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
সিরিয়ায় ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইরানের কনস্যুলেটে বোমা হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর–আইআরজিসি) একজন কমান্ডার নিহত হয়েছেন। আজ সোমবার যুদ্ধবিমান থেকে এ বোমা হামলা করে ইসরায়েল।

সোমবার এই হামলার ঘটনা ঘটে। ইরানের কনস্যুলেটে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ডের কমান্ডারের নাম মোহাম্মদ রেজা জাহেদি।

রয়টার্স জানায়, দামেস্কের মেজ্জেহ জেলায় অবস্থিত ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। জরুরি সেবা বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের পাশে দেখা গেছে। ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিবেদকেরা জানিয়েছেন, দামেস্কের মেজ্জেহ জেলায় অবস্থিত ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। জরুরি সেবা বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের পাশে দেখা গেছে। হামলার বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগাযোগ করেছিল রয়টার্স। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে আমরা (ইসরায়েলের সামরিক বাহিনী) মন্তব্য করি না।’

তবে ইরানের কনস্যুলেটে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। এর আগে ইরানে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, কনস্যুলেটের পাশের একটি ভবনে হামলা হয়েছে। ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, কনস্যুলেট ও রাষ্ট্রদূতের বাসভবন নিশানা করে এ হামলা চালানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..