× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

৩০ জানুয়ারি নির্বাচন পেছানোর খবর ছড়ালেও এখনো সিদ্ধান্তে আসেনি ইসি, আগামিকাল ফের বৈঠক

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

নিজস্ব সংবাদদাতাঃ সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন একদিন পিছিয়েছে এমন ধারনা অনেকের। আগামী ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ হলেও এখনো সিদ্ধান্তে আসেনি কতৃপক্ষ।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুর ৩.৩০ মিনিটে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনারদের নিয়ে বৈঠকে বসে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার।

ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) ভোটগ্রহণের তারিখ পেছানো হবে কি-না, সেবিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। রোববার বিকেলে সিইসির কক্ষে ওই বৈঠকে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার।

তবে এ নিয়ে আগামীকাল সোমবার আবারো বৈঠক করা হবে বলে জানিয়েছে ইসি সূত্র।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন নির্বাচন পেছানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

কবিতা খানম বলেন, ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি আদালতেও গেছে। কিন্তু আদালত নির্বাচন পেছানোর কথা বলেননি। আমরাও আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসছি না। নির্বাচন ৩০ জানুয়ারিই থাকছে।

বৈঠকের আগে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছিলেন, সিটি নির্বাচন পেছানোর বিষয়ে এখন পর্যন্ত কমিশনে কোনো প্রস্তাবনা উত্থাপন করা হয়নি। ফলে নির্বাচন পেছানোর সুযোগ নেই।

তিনি বলেন, এরই মধ্যে এটা নিয়ে উচ্চ আদালতে রিট হয়েছে। তবে আদালত যদি কোনো সিদ্ধান্ত দেন, তাহলে সে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে আদালতের নির্দেশনা না এলে সিটি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।


এ ক্যটাগরির আরো খবর..