× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

ডেস্ক

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাস ও আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশের অংশ হিসেবে এই ঈদ উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগরগুলো পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সংশ্লিষ্ট প্রশাসকদের প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলাবদ্ধতা রোধে নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কারের নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ দেশের ১৩ সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশালসহ বিভিন্ন সিটির প্রতিনিধিরা এ সময় অংশ নেন।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে দেশের সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য জনপ্রতি পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার জানিয়েছে, নগরসেবায় নিয়োজিত শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..