সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ঃ  বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের সংগঠন কেন্দ্রীয় দাবী আদায়ে বাস্তবায়ন কমিটির উদ্যোগে চাকুরী জাতীয়করনের দাবীতে সারা দেশ ব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আগৈলঝাড়া উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন এর সভাপতি বিকাশ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, নাসিরউদ্দিন ফকির, মিঠুন বিশ্বাস, নিত্যানন্দ গাইন, রিনা বাড়ৈ, আঞ্জুমানয়ারা রূপা, রিপন আকন, রিতা হালদার, শিল্পি বালা, শম্পা আক্তার, নাসিমা খানম, শিখা রানী হাজরা, তাজ তানিয়া, পলাশ মজুমদার, নাহিদা পারভীন, নিলিমা সাহা, মাধবী দাস, সুমন আকন, সজল মোল্লা প্রমুখ।

আগামী ১ ফেব্রুয়ারীর মধ্যে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবী না মানলে লাগাতর অবস্থান ও আমরন অনশনের কর্মসূচী পালন করা হবে বলে জানান সিএইচসিপিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।