বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লুমিয়া সিরিজে আসছে নতুন একটি ফোন। ফোনটির মডেল লুমিয়া ৬৫০। ২০১৬ সালের শুরুতেই ফোনটি বাজারে আসার কথা রয়েছে। এটি বাজারে আসলে ফোনটি হবে মাইক্রোসফটের উইন্ডোজ ১০ চালিত চতুর্থ ফোন। উইন্ডোজ সেন্ট্রাল জানিয়েছে এই ফোনটি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে বাজারে আসবে। এটি হবে সাশ্রয়ী মূল্যের।
ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৭২০ পিক্সেল। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর থাকছে। প্রসেসরের ক্লকস্প্রিড ১.৩ গিগাহার্টজ। ১ জিবি র্যামের ফোনটিতে বিল্টইন মেমোরি থাকবে ৮ জিবি।
ফোনটির রিয়ারে ৮ এবং ফ্রন্টে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
ফোনটির দাম কেমন হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।