× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সালমান ১২ বছর ধরে রোগে ভুগছেন!

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খান গত ১২ বছর ধরে ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে ভুগছেন।

স্নায়ুঘটিত রোগ এটি।  ট্রাইজেমিনাল নার্ভের কাজ হলো মুখমণ্ডল থেকে মস্তিষ্কে সংবেদন সরবরাহ করা। ট্রাইজেমিনাল নিউরালজিয়া এমন একটি অসুখ যার প্রধান উপসর্গ মুখমণ্ডলে ব্যথা করা। এই ব্যথা অনেক সময়ে অসহ্য আকার ধারণ করে। খাবার চিবানো, কথা বলা বা দাঁত ব্রাশ করার মতো কাজের সময় এ ব্যথা বেড়ে যায়।

এ প্রসঙ্গে সালমান ভারতীয় সংবামাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যত দিন যাচ্ছে, আমার কথা ততই জড়িয়ে যাচ্ছে, স্পষ্ট উচ্চারণে অসুবিধা হচ্ছে।  অনেকে ভাবেন,  অতিরিক্ত মদ্যপানের কারণে বোধহয় এমনটা হয়। তাদের জানিয়ে রাখি- মদ আমি খাই না। আমার কথা জড়িয়ে যায় এই বিশ্রী রোগের কারণে।’

২০-৬০ বছরের মধ্যবর্তী বয়সের মানুষ এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। সালমানের শরীরে যখন এই রোগের উপসর্গ দেখা দেয় তখন তার বয়স ৪০ এর কাছাকাছি ছিল। এই অসুখের কারণে মাঝেমধ্যে মুখে অসহ্য ব্যথা অনুভব করেন।

প্রথম যখন এই রোগটি দেখা দেয় তখন সালমান যতটা কষ্ট পেতেন সময়ের সঙ্গে সেই কষ্ট বেড়েই চলেছে। আর চিকিৎসার জন্য প্রায়ই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যেতে হয় সালমানকে। একাধারে কাজ করলেও অসুস্থ বোধ করেন তিনি। তাই শুটিংয়ের ফাঁকে দিন কয়েক করে বিরতি নিয়ে শুটিংয়ে ফিরেন এই অভিনেতা।


এ ক্যটাগরির আরো খবর..