× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

সালমান-সানি সবার চেয়ে এগিয়ে

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: একের পর এক ব্যবসাসফল সিনেমা ভক্তদের উপহার দিয়ে চলেছেন, বলিউডের সুলতান খ্যাত তারকা সালমান খান।

অন্যদিকে বলিউড সেনসেশন সানি লিওন। আবেদনময়ী রূপ দিয়ে ভক্তদের মনে শিহরণ জাগিয়ে চলেছেন অনেকদিন ধরেই।

গত দশ বছরে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে এমন অভিনেতা এবং অভিনেত্রীর তালিকা সম্প্রতি প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া। আর এ দুই তারকার রয়েছেন ভারতে গুগল সার্চ ইঞ্জিনে সবেচেয়ে বেশিবার খোঁজা অভিনেতা-অভিনেত্রীর তালিকার শীর্ষে।

তালিকায় সবচেয়ে বেশিবার খোঁজা অভিনেতার তালিকার শীর্ষে সালমান খান। এরপরই রয়েছেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত।

অভিনেত্রীর তালিকার শীর্ষে সানি লিওন। দ্বিতীয় অবস্থানে ক্যাটরিনা কাইফ। তারপরেই রয়েছেন কারিনা কাপুর এবং কাজল আগরওয়াল। দীপিকা পাড়ুকোন রয়েছেন পঞ্চম স্থানে।

ক্ল্যাসিক অভিনেতা এবং অভিনেত্রী খোঁজার তালিকায় এগিয়ে অমিতাভ এবং রেখা। অভিনেতাদের মধ্যে অমিতাভের পরে শীর্ষ পাঁচে রয়েছেন কমল হাসান, রজেশ খান্না, মিঠুন চক্রবর্তী এবং রাজকুমার।

অন্যদিকে তালিকায় রেখার পরেই রয়েছেন শ্রীদেবী এবং মধুবালা। হেমা মালিনী এবং জিনাত আমান রয়েছেন চতুর্থ এবং পঞ্চম স্থানে।

গত দশ বছরে গুগলে খোঁজা শীর্ষ পাঁচ সিনেমার প্রথমে রয়েছে-আমির খান অভিনীত সিনেমা পিকে। তারপরেই আছে বিদ্যা বালান অভিনীত কাহানি। ২০১৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা বাহুবলি রয়েছে তালিকার তৃতীয় স্থানে। আশিকি-টু রয়েছে চতুর্থ স্থানে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে আমির খানের ধুম-থ্রি


এ ক্যটাগরির আরো খবর..