× Banner
সর্বশেষ
ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

সালমানের সেটে শাহরুখ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

কিছুদিন আগেই শোনা গিয়েছিল বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান এবং সালমান খান। এরপর থেকে গুঞ্জন তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সম্প্রতি সালমানের সুলতান সিনেমার সেটে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

মুম্বাইয়ের ফিল্মসিটিতে সুলতান সিনেমার একটি গানের শুটিং করছিলেন সালমান খান এবং আনুশকা শর্মা। পাশেই রাইস সিনেমার শুটিং করছিলেন শাহরুখ। তারপর হঠাৎ করে সালমানকে চমকে দিতে সুলতান সিনেমার সেটে হাজির হন শাহরুখ।

তাদের দুজনকেই বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল এবং তারা খুব মজা করছিলেন। সালমান তার সিনেমার কিছু দৃশ্য শাহরুখকে দেখান। পাশাপাশি ফ্যান সিনেমার ট্রেইলার নিয়ে নিজের ভালো লাগার কথা শাহরুখকে জানান।

এদিকে এক প্রতিবেদনে জানা গেছে, আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ফ্যান। সেই সিনেমার বিরতিতে দেখানো হবে সালমানের সুলতান সিনেমাটির ট্রেইলার। তাই বলাই যায় এ দুই তারকার মধ্যে এখন কোনো প্রতিযোগিতা নেই।


এ ক্যটাগরির আরো খবর..