× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

সালথা : (ফরিদপুর) প্রতিনিধি

সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
saltha

ফরিদপুরের সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বজলুর রহমান, কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শিরিন মহল সুলতানা প্রমুখ।
এর আগে সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খায়রুল বাসার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানম প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..