× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

সালথা উপজেলা পরিষদের চেয়াম্যানের মাস্ক ও সাবান বিতরণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে ফরিদপুরের সালথায় সাবান, হ্যান্ড-স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এসময় তিনি হ্যান্ড মাইক দিয়ে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার আটঘর ও রামকান্তপুর ইউনিয়নসহ বিভিন্ন বাজারে  ১ হাজার মাস্ক, ৫শত সাবান ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, আওয়ামী লীগ নেতা আবু সালেহ মোঃ খসবু, মোঃ শাহজাহান, যুবলীগ নেতা বাকি বিল্লাহ প্রমূখ।
মাস্ক ও সাবান বিতরনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দুদিন ধরে উপজেলা বিভিন্ন এলাকায় সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। পাশাপাশি হ্যান্ড মাইক দিয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। খুব শীগ্রই মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে অসহায় কর্মহীন দোকানদারদের মাঝে সহায়তা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..