× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

সালথায় সরকারী খাস জমি উদ্ধার অভিযান

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Khas-land-rescue-operation.jpg

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায়  ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য  ৯৫ শতক সরকারী খাস জমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সোনাপুর মৌজার ৬৬০ নং দাগে সরকারী খাস জমি উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
এসময় উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি সহ পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্য বাহিনী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, সোনাপুর মৌজায় ৯৫ শতক সরকারী খাস জমি পার্শ্ববর্তী জমির মালিক অবৈধভাবে দখলে ছিলো এই জমিটা এসএ ও বিএস রেকর্ডমূলে সরকারী খাস খতিয়ানে রয়েছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ঘর নির্মাণ করার জন্য জমিটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ভূমিহীনদের ঘর নির্মাণের জন্য অন্য ইউনিয়নেও সরকারী খাস জমি উদ্ধার অভিযান চালানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..