× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সালথায় যুবলীগ নেতার বাবার ইন্তেকালে উপজেলা যুবলীগের শোক প্রকাশ

admin
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০১৭

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের বাবা উতারদ্দিন মাতুব্বার রবিবার ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম উতারদ্দিন মাতুব্বার উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য ছিলেন। বাদ যোহর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ উপজেলা যুবলীগ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..