× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সালথায় মন্দিরের মূর্তি ভাংচুর, থানায় মামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় দূর্গা মন্দিরের মূর্তি ও কালী মন্দিরের বিদ্যুতের বোর্ড ভাংচুর করেছে এক লোক।

রবিবার সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার সালথা সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে। এঘটনায় একজনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।

সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটি জানিয়েছেন, রবিবার সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর ইউনিয়নের রব তালুকদারের ছেলে নুরইসলাম তালুকদার সালথা সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের স্বরসতী মূর্তি ও কালী মন্দিরের বিদ্যুতের বোর্ড ভাংচুর করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনাটি পুলিশকে জানানো হয়।

ঘটনার পর পরই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শণ করেন। এঘটনায় সাহাপাড়া সার্বজনীন দূগা মন্দির কমিটির সাধারণ সম্পাদক পল্লব সাহা বাদী হয়ে মাসুদ তালুকদারকে আসামী করে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, মন্দিরের মূর্তি ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..