× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালথায় ধানের বস্তার নিচে চাপা পড়ে ভ্যান চালকের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ধানের বস্তার নিচে চাপা পড়ে রোকন শেখ (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর দাসিবাড়ী ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। রোকন উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আলেম শেকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উজিপুর থেকে ধানের বস্তা ভ্যানে করে রামকান্তপুর গ্রামের আত্মীয় বাড়ি যাচ্ছিলেন ভ্যানচালক রোকন শেখ। দাসিরবাড়ী ব্রীজে উঠার সময় ভ্যান গাড়ীটি পিছনে ঢালে উল্টে গিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

এসময় ভ্যানচালক ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি সালথা পুলিশ খবর পাওয়ার আগেই পরিবারের লোকজন লাশটি বাড়িতে নিয়ে যায় বলে যদুনন্দী ইউপি সদস্য সিরাজ শেখ জানিয়েছেন।

এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে রোকনের লাশ বাড়িতে নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..