× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Dutta
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
saltha

“মাদক’কে না বলি, খেলার মাঠে ফিরে আসি”  এই স্লোগানে ফরিদপুরের সালথায় মো: ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
মো: মাহতাব মৃধার সৌজন্য রবিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ স্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে আইনপুর আলোর সাথী ফুটবল ক্লাবের কাছে ৩-১ গোলে জয়লাভ করে এম এন একাডেমি নগরকান্দা ফুটবল টিম।
এসময় উপস্থিত ছিলেন, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, সমাজসেবক মানিক মাতুব্বর,  সমাজসেবক খোরশেদ খান, তরুণ সমাজসেবক মো: সায়েম মিয়া (টিটন), মো: আরশাদ মাতুব্বর, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সাবেক খেরোয়াড় মো: আজাদ খান, ওয়ালিদ ফকির প্রমূখ।
তরুণ সমাজসেবক মো: মাহ্তাব মৃধা বলেন, আমাদের ছেলে বেলায় আমরা প্রচুর খেলাধুলা করতাম। আমাদের জয়ঝাপ গ্রামের ফুটবল টিম অনান্য গ্রামের সাথে খেলার আয়োজন করতাম।  তখন বিজয়ী দল সিল পুরস্কার হিসেবে পেত যা অত্যান্ত আনন্দ দায়ক ছিল।কিন্তু বর্তমানে যুবকরা খেলাধুলা থেকে অনেকটা সরে যাচ্ছে। যার দরুন তারা মোবাইল ও মাদকাসক্ত সহ অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ছে।
সে কারণেই তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এবং সাধারণ জনগণকে খেলা দেখা’র জন্য মাঠ মুখি করতে আমার এ আয়োজন। আমি সকলের নিকট দোয়া চাই। আমি যেন সাধারণ জনগণের কল্যাণে এবং মেহনতী মানুষের বিপদ আপদে সর্বদা তাদের পাশে দাঁড়িয়ে তাদের খেদমত করতে পারি।
উক্ত টুর্নামেন্টের রেফারি হিসেবে ছিলেন, মো: শওকত মৃধা। ধারাভাষ্যে ছিলেন, জনপ্রিয় ধারাভাষ্যকার বাবুল হোসাইন ও শিক্ষক ইব্রাহিম হোসেন।
জানা যায়, ইব্রাহিম মৃধা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে পাবেন একটি ২২ সিপ্টি ফ্রিজ, রানার্স আপ দল পুরস্কার হিসেবে পাবেন ১৮ সিপ্টি ফ্রিজ। নক আউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে পরিচালিত হবে।  উক্ত খেলাটির ফাইনাল ম্যাচ (২০ অক্টোবর)  শুক্রবার অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..