সালথার ভাওয়াল ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আবু, নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক উজ্জামান ফকির মিয়ার সভাপতিত্বে সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ভাওয়াল বাজারে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বাজেট সভায় ইউনিয়নে ১কোটি ৭০ লক্ষ ৯০ হাজার ৪ শত ২১ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহ আল-মামুন।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য অহেদ শেখ, বিল্লাল হোসেন, সুলতান খান, আবুল কালাম আজাদ, আমির মোল্যা, জাহাঙ্গীর হোসেন, আরিফুজ্জামান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুবিয়া বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।