× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সালথার খারদিয়া বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকানঘর ভস্মিভূত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথার খারদিয়া বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকানঘর ভস্মিভূত হয়েছে।

শুক্রবার ভোর রাতে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আড়াইশ মণ পাটসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাতে খারদিয়া বাজারে নজরুল মৃধার ইলেকট্রনিক্সের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

স্থানীয়দের প্রচেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে নজরুলের ইলেকট্রনিক্সের দোকানসহ সাখাওয়াত ঠাকুরের পাটের গুদাম, মানো মিয়ার মুদি দোকান ও ইলিয়াছ মুন্সীর গ্যারেজ পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি সাধন করেন ক্ষতিগ্রস্তরা। আগুনের ঘটনায় সালথা থানায় একটি জিডি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..