× Banner

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৭ হাজার ৮৬০ জনের ভ্যাকসিন গ্রহণ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19-6.jpg

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৮৭ হাজার ৮৬০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫০ হাজার ২৪৪ জন এবং মহিলা ৩৭ হাজার ৬১৬ জন।

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৪৪ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে পুরুষ ২৮ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন এবং মহিলা ১৬ লাখ ৪১ হাজার ৫৯৯ জন।

উল্লেখ্য, ১৫ মার্চ বিকাল ৫ টা ৩০ মিনিট  পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৫৭ লাখ ৭০ হাজার ১৯৮ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..