× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ

admin
হালনাগাদ: সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

অসিত ঘোষ বাবুঃ ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে সংঘটিত ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ সোমবার বিকাল ৩.৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে এ ঘৃণ্য সাম্প্রদায়িক কর্মকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি এক বিবৃতিতে গভীর উদ্বেগ ব্যক্ত করে জানান যে, এহেন ঘটনায় আনুমানিক ১০ টি কালীবিগ্রহ ভাংচুর করা হয়েছে, জগন্নাথ মন্দির, লোকনাথ মন্দির, কাশীপাড়া কালীমন্দির, বিশ্বকর্মা মন্দির, শিবমন্দিরসহ বেশ কয়েকটি মন্দিরের বিগ্রহ ভাংচুর ও লুটপাট হয়েছে, কাশীপাড়া, নমসূদ্রপাড়া, দত্তপাড়া, হরিরবের, মহাকালপাড়াসহ বিভিন্ন হিন্দু বসতি এলাকায় প্রায় শতাধিক ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, গৌরমন্দিরের প্রভু গোপাল দাস ব্রম্মচারীকে গুরুতর আহত করার সংবাদ পাওয়া গেছে।

পরিকল্পিত এ ঘটনায় সংখ্যালঘু জনগণ নিদারুন শংকা ও নিরাপত্তাহীনতায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..