× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

সাভারে বাস চাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১০ মার্চ) ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার দিয়ে রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। এসময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..