× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড ও আইজিপির পাঁচ বছরের কারাদন্ডের আদেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যদণ্ড

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের এই শাস্তির আদেশ দেওয়া হয়। আর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছর কারাদণ্ড।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়েন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এরপর দ্বিতীয় অংশ পড়েন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ। আর শেষাংশ পড়েন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

গত ২৩ অক্টোবর শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণের জন্য ১৩ নভেম্বর দিন রাখা হয়। ১৩ নভেম্বর রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

পলাতক দুই আসামি হাসিনা-কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসাবে আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত। আর ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণিত পাঁচটি অভিযোগগুলো হলো-

.উসকানিমূলক বক্তব্য

.আন্দোলনকারীদের নির্মূল করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ

.রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা

.চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা

.আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।

এ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঐতিহাসিক এই রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় সংস্কৃতি মন্ত্রণালয়ও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজেও রায় প্রচার করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..