× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সাবিরা হোসাইন নামের মডেল তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীতে সাবিরা হোসাইন নামের এক তরুণ মডেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। সাবিরার ফেসবুক স্ট্যাটাস ও ভিডিও বার্তা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া অঙ্গনেরই এক অভিনেতা।

সাবিরা বেশ কিছু পণ্যের স্থিরচিত্রে মডেল হয়েছিলেন। মডেলিং ছাড়াও উপস্থাপনাতেও তাকে দেখা গেছে। এছাড়াও তিনি গানবাংলা টিভিতে কাজ করতেন। বিষয়টি নিয়ে সকালে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এদিকে সাবিরার ফেসবুক স্ট্যাটাসে দেখা যায়, তিনি সর্বশেষ লিখেছেন তার আত্মহত্যার বিষয়টি নিয়ে। সঙ্গে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে চাকু হাতে বারবার পেটে ও গলায় চাপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাজ না হওয়ায় ৯ মিনিটের ওই ভিডিওর শেষে তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। ওকে নেক্সট অ্যাটেম্প নেব।’

স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের এক ফটোগ্রাফারকে উদ্দেশে সাবিরা লেখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলা। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কি একটুও ফিল হয়নি?’ আর শেষে ফটোগ্রাফারকে ট্যাগ করে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তার।


এ ক্যটাগরির আরো খবর..