× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

সাফ জয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
সাফ জয়ী নারী ফুটসাল দল

বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।
প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
প্রসঙ্গত, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপ-এ আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..