× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সানচেজ তিন সপ্তাহ মাঠের বাইরে

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আর্সেনালের আক্রমন ভাগের অন্যতম সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েছেন। আর এর জন তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে চিলিয়ান এই তারকাকে।

সানচেজের ইনজুরির খবর নিশ্চিত করে দলটির কোচ ওয়েঙ্গার বলেন, ‘হ্যামিস্ট্রিংয়ে চোটের কারণে সানচেজের ফিরতে ১০ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। তাই ক্রিসমাস পিরিয়ডে তাকে গননায় না ধরাই ভালো হবে।’

বর্তমানে ১৭ ম্যাচ শেষে ৩৬পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে লিচেস্টার সিটি।

তিন সপ্তাহের ইনজুরির জন্য সাউদাম্পটন, বোর্নেমাউথ এবং নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে তিনটি ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন না সানচেজ। ৯ জানুয়ারির অ্যামিরেটস স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের বিপক্ষে এফ কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও মিস করতে পারেন চিলিয়ান এই তারকা।


এ ক্যটাগরির আরো খবর..