× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

করোনার প্রবল থাবায় বিশ্ব স্তম্ভিত তবুও থেমে নেই সাতক্ষীরায় হিন্দু নির্যাতন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
সাতক্ষীরায় হিন্দু নির্যাতন

মহামারী করোনাভাইরাসের প্রবল থাবাও স্তম্ভিত বাংলাদেশসহ সারা বিশ্ব তবুও প্রতিনিয়ত চলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। সাতক্ষীরার শ্যামনগরে গরিব অসহায় সংখ্যালঘু পরিবারের উপর অমানবিক হামলায় দুজন গুরুতর আহত। বর্তমানে বরেন্দ্র কৃষ্ণ শ্যামনগর সদর হাসপাতলে ভর্তি আছেন।
২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮টার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬ নং রমজাননগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেটখালী গ্রামে এঘটনা ঘটে।
সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেনের নেতৃত্বে ক্যাডার বাহিনী বরেন্দ্র মন্ডলের বাড়ির পুকুর ঘের দখল করতে গেলে বাধা দেওয়ায় তারা বাড়ির ভিতরে গিয়ে হামলা চালিয়ে দুজনকে গুরুতর আহত করে।
জানাযায়, দীর্ঘদিন ধরে বরেন্দ্র মন্ডলের পুকুর(ঘের) দখলের চেষ্টা করে আসছেন সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন। গতকাল সকালে সাবেক ইউ পি সদস্য মোঃ সুন্নত আলী গাজী (৪৬) ও তার কেডার বাহিনী মোঃ ইসমাইল হোসেন(৩২), মোঃ রাজ গাজী (৩০) মোঃ আজিম গাজী (২৫) চুড়ান্তভাবে দখল করতে আসায় বাঁধা দিলেন তারা তার বাড়ির ভিতরে গিয়ে বরেন্দ্র কৃষ্ণ মন্ডল (৫০) ও তার স্ত্রী নীলিমা রানী মন্ডল (৪৫) কে বর্বরোচিত হামলা চালায়।
স্থানীয়দের সহায়তায় দুস্কৃতিদের হাত থেকে তাদের রক্ষা করে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মামলা করার সাহস এদের নেই।


এ ক্যটাগরির আরো খবর..