× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

সাতক্ষীরা প্রতিনিধি: জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে শহরের হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জাহাঙ্গীর সাতক্ষীরার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ ।

ডিএসবির জেলা বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ওয়াচ) কামাল হোসেন বলেন, রাত ১টার দিকে হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে মাদকদ্রব্য বেচা-কেনার খবর পেয়ে সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করে এবং কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হন। জাহাঙ্গীরকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..