× Banner

করোনাভাইরাস প্রতিরোধে সাতক্ষীরায় ড্রোন ব্যবহার শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
সাতক্ষীরায় ড্রোন ব্যবহার

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা পুলিশ সুপার এবিএম মোস্তাফিজুর রহমান ড্রোন ব্যবহার শুরু করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও জনসমাগম ঠেকাতে কলারোয়া থানার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক-ভাবে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

তিনি আরো বলেন, আমরা আপনাদের জন্য বাহিরে আছি, আপনারা আমাদের জন্য ঘরের ভিতরে থাকেন। অত্যাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে সহজেই হাট-বাজারের আড্ডাবাজি বন্ধ ও প্রতিরোধ করতে পারবেন বলে মনে করেন তিনি।

ড্রোনের মাধ্যমে বিভিন্ন হাট বাজার ও জেলার গুরুত্বপূর্ণ স্থানের ভিডিও চিত্র কম্পিউটারের মাধ্যমে সেখান থেকে মনিটরিং এর মাধ্যমে পুলিশ সরাসরি মাঠে কাজ করবে।

এছাড়া ভিডিও চিত্র ধারনের মাধ্যমে অপরাধী শনাক্ত, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃংখলার কাজেও ড্রোনটি পুলিশকে ব্যাপক সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..