× Banner
সর্বশেষ
জমি বিরোধে আপন চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিশোরের আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় রাঙ্গামাটির বিভিন্ন খাল পুনঃ খনন উদ্বোধন পার্বত্য মন্ত্রীর একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

মারুফ সরকার : স্টাফ রির্পোটার

সাকিবের সঙ্গে দ্বিতীয়বার রাজ রিপা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
shakib al hasan

ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা রাজ রিপা। ক্যারিয়ারে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি সমানতালে তিনি কাজ করছেন বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন একটি বিজ্ঞাপন। যেখানে তাকে দেখা গেছে বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করেছেন রাজ রিপা। এটি নির্মাণ করেছেন আজমান রুশো।

নতুন এই বিজ্ঞাপটি নিয়ে রাজ রিপা বলেন, চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দর্শক নতুন এক রিপাকে দেখতে পেয়েছে বলে আমার বিশ্বাস। এটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি।

উল্লেখ্য, গেল বছরের সেপ্টেম্বরে মুঠোফোর সেবাদাতা প্রতিষ্ঠার গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল রাজ রিপাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে রাজ রিপা অভিনীত ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..