× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সাকিবের করাচি হজ ঝড়ে হারল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: আবারও হারের তিক্ত স্বাদ পেল সাকিব আল হাসানের কারাচি কিংস। বুধবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে করাচিকে পাঁচ উইকেটে হারিয়েছে পেশোয়ারা জালমি। দলের হয়ে ৮৫ রানের অপরাজিত এক ঝড়ো ইনিংস খেলে পেশোয়ারকে জয়ের বন্দরে পৌঁছে দেন ব্র্যাড হজ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫২ রান তোলে করাচি কিংস। দলের হয়ে লেন্ডল সিমন্সের ৪৯ ও বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসের ওপর ভর করে ১৫২ রান সংগ্রহ করে করাচি। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ১১ রান।

বল হাতে পেশোয়ারের হয়ে আফ্রিদি, স্যামি, আমের ইয়ামিন, হাসান আলী ও ইমরান খান একটি করে উইকেট পান।

১৫৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করত নেমে নিজেদের ইনিংসের নয় বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে জয় পায় পেশোয়ার। তবে বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল বিহীন দলটি শুরুর দিকে ধুঁকতে থাকে। শুরুতে হোঁচট খেলেও একাই লড়ে যান সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হজ। ৪৫ বলে ছয় চার ও ছয় ছক্কায় ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৩১ রান আসে জিম অ্যানেডির ব্যাট থেকে। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ড্যানের স্যামি।

করাচির বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান বিলওয়াল ভাট্টি। আর একটি করে উইকেট পান মোহাম্মদ আমির ও উসমান মীর। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ওভার বোলিং করে ১৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

এ জয়ের ফলে আট ম্যাচে ছয় জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার। আর সমান ম্যাচে দুই জয় ও ছয় হারে টেবিলের চারে রয়েছে শোয়েব মালিকের করাচি কিংস।


এ ক্যটাগরির আরো খবর..