× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাংবাদিক শামছুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

যশোর প্রতিনিধি:  শ্রদ্ধা, ভালবাসা আর হত্যাকান্ডে দ্রুত বিচারের দাবিতে যশোরের সাংবাদিকরা পালন করছে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২০তম মৃত্যুবার্ষিকী। করোনার কারণে এ বছর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব যশোর ও সাংবাদিকদের দুটি ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সংবাদপত্র পরিষদ, স্থানীয় বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে আজ সকাল সাড়ে ১১টায় মরহুমের যশোর কারবালাস্থ সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ ও শোকর‌্যালি করে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, সম্পাদক আহসান কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক মিলন রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু সহ যশোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।
প্রসঙ্গত, ২০০০ সালের এই দিন সন্ধ্যার পর যশোর শহরের কেন্দ্রস্থল দড়াটানায় নিজ অফিসে (দৈনিক জনকণ্ঠ) কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। ঘটনার পরদিন তার স্ত্রী সেলিনা আক্তার লাকী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..