× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

সাংবাদিকদের নিবন্ধনভুক্ত করার কাজ চলমান -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ মে, ২০২৫
সাংবাদিকদের নিবন্ধনভুক্ত

সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের কাজ চলছে। সাংবাদিক সুরক্ষা আইন বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সকল সাংবাদিক যাতে বুনিয়াদি প্রশিক্ষণ পেতে পারে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। একটা প্লাট ফর্মের আনার লক্ষে সাংবাদিকদের নিবন্ধনভুক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানালেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

শুক্রবার(২৩মে) বিকাল ৩টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে দুঃস্থ, অসুস্থ সাংবাদিকরা আবেদনের মাধ্যমে সহায়তা পাবেন। সাংবাদিকদের একটা প্লাট ফর্মের আনার লক্ষে নিবন্ধনভুক্ত করার কাজ চলমান রয়েছে। তিনি সাংবাদিকদের  বিভাজন না হয়ে আইন মেনে সকলকে কাজ করার আহব্বান জানান।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(উপসচিব) মোঃ আব্দুস সবুর ও সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।

সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির।

প্রেসক্লাব সাংবাদিক শেখ আফজালুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শ্যামনগর প্রেসক্লাব সদস্য হোসাইন বিন আফতাব, সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদক মাছুম বিল্যা, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরন্নবী প্রমুখ। সভায় শ্যামনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা বিষয়ে কিছু দাবী পেশ ও প্রশিক্ষণ গ্রহণের আবেদন পত্র প্রদান করা হয়।

সভার শুরুতে অতিথিবৃন্দকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া সহ শুভেচ্ছা স্বারক ক্রেস্ট ও কলম প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..