× Banner
সর্বশেষ
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিউজ ডেস্ক

সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনা

সাংবাদিকদের কল্যাণে শেখ হাসিনাই কাজ করেছেন। অন্য সরকারের আমলে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। গণমাধ্যমকর্মী আইন বাস্তবে রূপ পেলে সাংবাদিকরা সত্যিকার সুরক্ষা পাবেন। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিশ্বে আয়তনে ৯২তম ও অন্যতম ঘনবসতিপূর্ণ বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। করোনা প্রতিরোধে এ পর্যন্ত দেশে ২৫ কোটি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। মুজিববর্ষে লাখো ভূমিহীন-গৃহহীনকে প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন। করোনায় দেশে হাহাকার হয়নি, কেউ অভুক্ত থাকেনি, বরং এই সময়ে মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গিয়েছি। এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহেই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তৈরি হয়েছে। সাংবাদিকদের সহায়তায় স্থায়ী ব্যবস্থাপনার জন্য তিনি এই ট্রাস্ট করেছেন। বর্তমানে এটি সাংবাদিকদের ভরসার জায়গায় পরিণত হয়েছে। এর মাধ্যমে এ পর্যন্ত সাংবাদিকদের মাঝে ২২ কোটি টাকা সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। জাতির পিতার কন্যার গঠন করা ট্রাস্ট সব দলমতের সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

তিনি বলেন,আমি সাংবাদিকের দৃষ্টিতে তাদের সমস্যাগুলো দেখার চেষ্টা করি। অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবেন না, তারা সরকারি ক্রোড়পত্র পাবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সুভাষ চন্দ্র বাদল, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..