× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডিআইজি প্রিজন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিদর্শন করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দার।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারের মূল ফটক দিয়ে ঢুকতে দেখা যায়। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। এ সময় অপেক্ষারত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান।

কারা সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় পড়ে শোনানো হয়েছে সোমবার রাতে। এখন নিজামী তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি-না তা জানতে চাওয়া হবে।

জানা গেছে, আজ যেকোনো সময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেটরা কারাগারে এসে নিজামীর কাছে জানতে চাইবেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে শুরু হবে মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া।


এ ক্যটাগরির আরো খবর..