× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী

সাংগঠনিক শক্তি নেই বলেই বিএনপির এজেন্ট দিতে পারেনি -তাপস

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ এজেন্ট এর উপর হামলার ব্যাপারে বিএনপির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন বিএনপির সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই, তাই এজেন্ট দিতে পারেনি।

বিএনপি প্রার্থীরা গণসংযোগের সময় নালিশ নিয়ে ব্যস্ত ছিল, এখন অভিযোগ নিয়ে ব্যস্ত আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘বিএনপির অভিযোগ সম্পূর্ণ অমূলক। বিএনপির সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই, তাই এজেন্ট দিতে পারেনি। না পেরে আমাদের দিকে নানা অভিযোগ করছে।’

আজ সকালে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন মানেই প্রতিযোগিতা, জয়–পরাজয় হতেই পারে। ফলাফল যা–ই হোক, মেনে নেব। তবে জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী, সবাই নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। কারণ, আমরা যে পাঁচ রূপরেখা তুলে ধরেছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..